২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় রুয়েট শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।  

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 01:02 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম বেগ জানান, মঙ্গলবার ভোরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুরকৌশল বিভাগের স্নাতকের ছাত্র আব্দুর রহমান।

পরিবারের বরাত দিয়ে রহমানের সহপাঠী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রহমান ব্যক্তিগত কাজে বাড়ি গিয়েছিলেন। রোববার সিরাজগঞ্জ থেকে অটোরিকশায় করে পাবনায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পান।

এরপর তাকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।