২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ফেনসিডিল উদ্ধার, আটক ১

যশোরের বেনাপোলে একটি বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিল ও মদ উদ্ধার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 12:48 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার রফিক উদ্দিন জানান, সোমবার রাতে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্টে সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সবজির বস্তার ভেতর থেকে ৩৮০ বোতল ফেনসিডিল ও তিন বোতল মদ উদ্ধার করা হয়।

এ সময় বাসের সুপারভাইজার শ্যামলকে আটক করা হয়েছে। তিনি মানিকগঞ্জের কলতাবাজার গ্রামের শংকর দের ছেলে।

বিজিবি কর্মকর্তা রফিক উদ্দিন বলেন, রাত ১১টার দিকে চেকপোস্টে সোহাগ পরিবহনের ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটিতে আম, আলু ও পটলের বস্তার মধ্যে বিশেষ ব্যবস্থায় সাজিয়ে রাখা ফেনসিডিল ও মদ পাওয়া যায়।

এ ব্যাপারে মামলার পর শ্যামলকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান।