২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

বরিশাল সদর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 01:39 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

বরিশাল বিমানবন্দর থানার ওসি মো. শাহিদুজ্জামান জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিপুর বাঁশতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনার পর তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

আহতদের মধ্যে ১৪ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো. শাহিদুজ্জামান বলেন, বানারীপাড়া থেকে ছেড়ে আসা সেবা পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশাল থেকে মাদারীপুরগামী ইয়াসিন ক্লাসিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়।

দুর্ঘনার পর বাস দুটি বিকল হয়ে যাওয়ায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ র‌্যাকার দিয়ে বাস দুটি সরিয়ে নিলে বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।