নোয়াখালীতে দীঘি থেকে শিশুর লাশ উদ্ধার
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় দীঘিতে ভাসমান এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলা ঘোষকামতা গ্রামের জোড়া দীঘি থেকে ১১ বছর বয়সী ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়।
তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সোনাইমুড়ি থানার উপ পরিদর্শক ইকবাল হোসেন জানান, সকাল ৯টার দিকে মুসলিম বাজার সংলগ্ন জোড়া দীঘির পূর্বপাশে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
