চাঁপাইনবাবগঞ্জের বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আম কুড়ানোর সময় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রহনপুর পৌর এলাকায় শুক্রবার ভোরে মৃত সুমেরা বেগম (২৫) পৌর এলাকার মাস্টারপাড়া মহল্লার মিজানুর রহমানের স্ত্রী।
গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহম্মেদ জানান, ভোর ৬টার দিকে বাড়ির পাশে আম বাগানে সুমেরা বেগম আম কুড়াতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
