২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যান্ত্রিক ত্রুটি: চট্টগ্রামে উড়োজাহাজের জরুরি অবতরণ

উড়ালের ৪৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 12:12 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

১৩৪ জন যাত্রী নিয়ে শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে শারজাহগামী এই উড়োজাহাজ।

এর ৪৫ মিনিট পর বিমানটি ফের বিমানবন্দরে অবতরণ করে বলে ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মিজানুর রহমান জানান।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“টেকনিক্যাল কারণে বিমানটি অবতরণ করেছে বলে বিমান কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে,” বলেন তিনি।

পরে বেলা ১২টা ৪২ মিনিটে উড়োজাহাজটি ফের উড্ডয়ন করে বলে বিমানবন্দর ব্যবস্থাপক উইং কন্ডার নূরই আলম  জানান।

তিনি বলেন, ১০ হাজার মিটার উপরে উঠার পর পাইলট উড়োজাহাজের কেবিনে ‘প্রেশারাইজেশন’ সমস্যা দেখতে পান।

“ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে। একারণে কেবিনের ভেতর বায়ুচাপ স্বাভাবিক রাখতে হয়। কিন্তু ওই সমস্যার কারণে তা স্বাভাবিক ছিল না।  তাই বিমানটি জরুরি অবতরণ করে।”

সমস্যা সমাধানের পর ফ্লাইটটি ফের ছেড়ে যায় বলে জানান তিনি।