ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঝিনাইদহের কালীগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে শ্যালোযান নসিমনের এক যাত্রী নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লাউতলা বাগআচড়া ব্রিজের কাছে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের এ দুর্ঘটনায় মারা যান নুর ইসলাম।
নুর কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের তোরাফ আলীর ছেলে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, কোটচাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি নসিমন কালীগঞ্জ আসছিল। লাউতলা ব্রিজের কাছে পৌঁছলে চুয়াডাঙ্গাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান নুর।
আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
