বিমানবন্দরে ১১টি সোনার বারসহ আটক ৬
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ধ কোটি টাকার ১১টি সোনার বারসহ ছয়কে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
আটকরা হলেন, মোকলেসুর রহমান সিদ্দিক, মো. শরীফ, আমিরুল হক, হুমায়ূন আকবর, নুরুল আলম রিয়াদ, দেলওয়ার হোসেন ও সৈয়দ আবদুল কাদের চৌধুরী।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র এএসপি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,এই ছয়জন সন্ধ্যায় রিয়াদ থেকে ঢাকায় আসেন।
“তাদের আচরণ দেখে সন্দেহ হলে তল্লাসি চালিয়ে ১১টি সোনার বার পাওয়া যায়।”
