২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দেবে দুর্ভোগ

গাবতলীতে বৃহস্পতিবার বিকালে সড়কের একটি  অংশ আকস্মিভাবে দেবে গেলে দুর্ভোগে পড়তে হয়  রাজধানীবাসীকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 11:57 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

সপ্তাহের শেষ দিন বিকালে গাবতলীমুখী যাত্রীর চাপের মধ্যে টেকনিক্যাল ও বাস টার্মিনালের মাঝামাঝিতে সড়ক দেবে যাওয়ায় বিকাল থেকে ছিল যানজট।

ওয়াসার পানির পাইপ ফেটে এই সমস্যা হয়েছিল জানিয়ে দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেরামত শেষে সন্ধ্যার পর সড়কটি যান চলাচলের উপযোগী হয়।

তিনি বলেন, বেলা পৌনে ৩টার দিকে সেখানে প্রায় ১০ ফুট রাস্তা দেবে গিয়েছিল।

“ওয়াসার পানির প্লাস্টিকের পাইপ মাটির নিচে ফেটে গিয়েছিল। সেখান থেকে পানি বের হতে থাকলে রাস্তাটির মাটি সরে যায়।”

গাবতলীর এই ঘটনার পাশাপাশি কল্যাণপুরে মিজান টাওয়ারে সেপটিক ট্যাংক বিস্ফোরিত হলে সেখানেও সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। তা-ও যানজট বাড়িয়ে তোলে।