২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ইউপি সদস্যকে মারধর

গোপালগঞ্জের কাশিয়ানীতে চেয়ারম্যানপদে উপ নির্বাচনের জের ধরে হামলায় ইউনিয়ন পরিষদ সদস্য মহসীন শেখ (৪৫) আহত করেছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 08:24 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নে চেয়ারম্যানপদে উপ নির্বাচনকে কেন্দ্র করে বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।

মারাত্নক আহত ইউপি সদস্য মহসীন শেখকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহেশপুর ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার মহাসীস শেখ অভিযোগ করে বলেন, “ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আমি বিজয়ী চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান মৃধার পক্ষে কাজ করি।

“এ অপরাধে পরজিত চেয়ারম্যান প্রার্থী শিহাব উদ্দিন ওরফে মাহাবুব তালুকদারের সমর্থকরা আমাকে বেদম মারপিট করেছে। এ ব্যাপারে আমি কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করেছি।”

এ ঘটনার সত্যতা স্বীকার করে কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”