চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার
নাশকতার মামলায় চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী ইসলামী ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা রোধে এ অভিযান চালানো হয়। এতে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়।”
গ্রেপ্তাররা নাশকতার বিভিন্ন মামলার আসামি বলে জানান তিনি।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশব্যাপী জামায়াত-শিবিরের সহিংসতায় পুলিশসহ বেশ কয়েকজন নিহত হন।
