নেত্রকোনায় বাসচাপায় আওয়ামী লীগ নেতা নিহত
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বাস চাপায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
নিহত মুজিবুর রহমান উপজেলার রায়পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বারহাট্টা থানার ওসি সালেমুজ্জামান জানান, মুজিবুর মোটরসাইকেলে করে বাড়ি থেকে কলমাকান্দা যাচ্ছিলেন। পথে নিশ্চিন্তপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে বলে জানান ওসি।
