২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩০ লাখ টাকার অবৈধ ভোগ্যপণ্য আটক

চট্টগ্রামের বাকলিয়া থানার চাক্তাই এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভোগ্যপণ্য আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 01:27 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে বাকলিয়ার কর্ণফুলী নদী সংলগ্ন চাক্তাই বাজার এলাকা থেকে এসব পণ্য আটক করা হয় বলে কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক অবৈধ পণ্যের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। এসব পণ্যের মধ্যে রয়েছে, দুই হাজার ১৫০ কেজি মিল্ক পাউডার,  ৭৫০ কেজি সুজি, তিন হাজার ৬০০ কেজি জিরা, দুই হাজার একশ কেজি কিসমিস এবং ৪০ কেজি লং।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে আনা এসব পণ্য কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।