২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পিকআপের ধাক্কায় ট্রাকচালক নিহত

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় পিকআপের ধাক্কায় এক ট্রাকচালক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 10:57 AM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বুধবার ভোরে সিটি কর্পোরেশনের মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনায় ট্রাকচালকের সহকারী ও পিকআপের চালকও আহত হয়েছেন।

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. কামাল পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে মাস্টারবাড়ি এলাকায় গাজীপুরগামী একটি ট্রাক বিকল হলে চালক ও তার সহকারী ট্রাকের পেছনে দাঁড়িয়েছিলেন।

এ সময় গাজীপুরগামী মালবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাক ও পিকআপের চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক মারা যান।

হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রফিকুল ইসলাম জনান, আহত পিকআপ চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ট্রাকচালকের সহকারীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।