অগ্নিদগ্ধ শম্পার বেঁচে থাকার আশা বাড়ল
যৌতুকের কারণে অগ্নিদগ্ধ নাটোরের শম্পা বেগমকে (২২) দুটি সংগঠনের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়েছে।
সোমবার রাতে আইন ও সালিশ কেন্দ্র এবং বেসরকারি সংগঠন ‘আপোষ’ এর উদ্যোগে তাকে ঢাকায় আনা হয়।
১২ মে সোমবার সদর উপজেলার চণ্ডিপুর গ্রামের বিপ্লব হোসেন যৌতুক না পেয়ে স্ত্রী শম্পার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেছেন শম্পার বাবা ইসমাইল হোসেন।
এ ঘটনায় সম্পার বাবা ইসমাইল ১৩ মে সাতজনকে আসামি করে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা করেন।
মামলার বরাত দিয়ে পরিদর্শক (তদন্ত)সমির সূত্রধর জানান,তিন বছর আগে বিপ্লবের সঙ্গে সম্পার বিয়ে হয়।তখন নগদ ২০ হাজার টাকা যৌতুক দেয়া হয়।
বিয়ের পর থেকেই অতিরিক্ত আরও ৫০ হাজার টাকার জন্য সম্পাকে চাপ দিতে থাকে বিপ্লব।সঙ্গে শারিরীক নির্যাতন করে।
ওই এলাকার ইউপি সদস্য ওয়াজেদ আলী জানান,এ নিয়ে গ্রামে কয়েক দফা সালিশ বৈঠক হয়েছে।কিন্তু কোন ফল হয়নি,নির্যাতন অব্যাহত থাকে।
তিনি বলেন,এরই ধারাবাহিকতায় সোমবারও সম্পাকে মারধর করা হয়।রাত অনুমানিক সাড়ে ১০টার দিকে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয়।সম্পার চিৎকারে প্রতিবেশী আন্জুয়ারা ও তার স্বামী হাকিম এসে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।
এরপর রাজশাহী মেডিকেল কলেজে বেশ কিছুদিন চিকিৎসার পর চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
কিন্তু শম্পার বাবা ইসমাইল অর্থের অভাবে চিকিৎসা না চালিয়ে রাজশাহীর হাসপাতাল থেকে ছাড়িয়ে বাড়ি নিয়ে যান মেয়েকে।
সম্পার বাবা ইসমাইল বলেন,“আইন ও সালিশ কেন্দ্র এই উদ্যোগ না নিলে হয়তো বিনা চিকিৎসায় তার দুনিয়া ছেড়ে যেতে হতো।”
