না'গঞ্জে কারখানাকে অর্ধকোটি টাকা জরিমানা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি ডাইং কারখানাকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা ব্লিচিং এন্ড ডাইং লিমিটেডকে ইটিপি বন্ধ রেখে কারখানা সৃষ্ট তরল বর্জ্য পার্শ্ববর্তী খালে নির্গত করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।
