২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে এক ব্যক্তির ১৯ বছর কারাদণ্ড

অবৈধ অস্ত্র, গুলি ও বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে বরিশালে এক ব্যক্তিকে পৃথক মামলায় ১৯ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 10:25 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

পাশাপাশি দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো ২ মাস কারাভোগ করতে হবে।

সোমবার বরিশালের বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক মো. মতিয়ার রহমান এই রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি জাহাঙ্গীর সিকদার ওরফে বোমা জাহাঙ্গীর আদালতে উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর বাবুগঞ্জ উপজেলার জাহাপুর গ্রামের মৃত আব্দুল সিকদারের ছেলে।

ট্রাইবুনালের বেঞ্চ সহকারী হেদায়েত উল জাকির জানান, ২০১১ সালের ২ নভেম্বর রাতে বাবুগঞ্জের সালুন্দিয়া বাজার এলাকা থেকে জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব-৮।

এ সময় তাকে তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার হয়। এছাড়াও তার কাছে আমেরিকা, মালদ্বীপ ও কাতারের বেশ কিছু মূদ্রা পাওয়া যায়।

এ ঘটনায় বাবুগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যে এবং বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুইটি মামলা করে র‌্যাব।

২০১২ সালের ৩১ মার্চ এবং একই বছরের ৫ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

এ দুটি মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন বিচারক।