২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে হাজিরা দিতে এসে কয়েদির মৃত্যু

আদালতে হাজিরা দিতে এসে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে যাওয়ার পর এক হাজতির মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 08:25 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

নিহত মোশাররফ হোসেনকে (৫০) সোমবার সকালে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে আনা হয় বলে পুলিশ জানায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হায়দার আলী বলেন, “কাঠগড়ায় দাঁড়ানোর পর অসুস্থ হয়ে পড়লে মোশাররফকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা “

তিনি বলেন, মোশাররফ কোন মামলায় কতদিন ধরে কারাগারে ছিলেন তা তাদের জানা নেই।

“কারাগার কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে।”