গাজীপুরে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে গাজীপুরের একটি আদালত।
সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাতেমা নজীব এ রায় দেন। এ সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডিত মো. জাহাঙ্গীর (২০) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বন্দাবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
এছাড়া আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা আসামির উত্তরাধীকারীদের কাছ থেকে আদায় করে আদালতে জমা দেয়ার আদেশ দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি মো. ফজলুল কাদের জানান, কালিয়াকৈরের আমতৈল গ্রামের মৃত আব্দুস সামাদের মেয়ে শিল্পীকে (১৮) বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলে জাহাঙ্গীর। এক পর্যায়ে শিল্পী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জাহাঙ্গীরকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন।
এ ঘটনায় নিহতের মা সবুরজান বাদী হয়ে জাহাঙ্গীরকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।
তদন্ত শেষে পরের বছর ৩১ মে জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
