নাটোরে ব্যবসায়ী অপহরণের অভিযোগ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার এক ব্যবসায়ীকে অপহরণ করে দুর্বৃত্তরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে স্বজনরা পুলিশকে জানিয়েছেন।
শরীফুলের চাচা শহিনুর রহমান জানান, রোববার সকালে উপজেলার বনপাড়া থেকে শরীফুল ইসলাম (২৭) নিখোঁজ অপহৃত হন। শরীফুল বড়াইগ্রাম উত্তরপাড়া মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে এবং লক্ষ্মীকোল বাজারের ধান ব্যবসায়ী।
১০টার দিকে শরীফুলের মোবাইল থেকে তার চাচা শহিনুরকে ফোন করে একটি বিকাশ নম্বর (০১৭৬১৬৭৮৭১০) দিয়ে বলা হয়, তাকে মুক্ত করতে চাইলে এক লাখ টাকা পাঠাতে হবে।
একইসঙ্গে বিষয়টি প্রশাসন বা নেতাদের জানাতে নিষেধ করে বলা হয়েছে, প্রশাসনকে জানালে শরীফুলকে মেরে ফেলা হবে।
ওসি ইব্রাহিম আরো জানান, শরীফুল ইসলাম অপহৃত হওয়ার বিষয়টি শুনেছেন, কিন্তু লিখিত কোনো অভিযোগ এখনো পাননি তিনি। তবে, মোবাইল ফোনের সূত্র ধরে তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
