সিলেটে যুবকের লাশ উদ্ধার
সিলেটের দক্ষিণ সুরমায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) মুমিনুল ইসলাম জানান, সাত মাইল এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে এস আই মুমিনুল বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।
