মুন্সীগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে আহত ৮
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দুইটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ আট জন আহত হয়েছেন।
শনিবার ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়রচিরা এলাকায় এ দুর্ঘটনায় গুরুতর আহত নাহিয়ান (৯) নামের এক জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়।
াওয়া পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শাহাদাত হোসেন জানান, বিকাল ৫টার দিকে ঢাকা থেকে মাওয়াগামী একটি প্রাইভেটকার সঙ্গে বিপরীতমুখী অপর প্রাইভেটকারের সংঘর্ষ হয়।
তিনি জানান, নাহিদ হোসেন নামের এক ব্যক্তি পরিবার নিয়ে মাদারীপুর থেকে ঢাকা আসছিলেন। তারা ছিলেন একটি প্রাইভেটকারে।
দুর্ঘটনায় তার স্ত্রী, ছেলে নাহিয়ান (৯), মেয়ে তিনশিয়া (৬) ও গাড়ির চালক আনোয়ার (২৬) আহত হন।
তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। পরে সেখান থেকে নাহিয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাকি আহতদের পরিচয় পুলিশ জানাতে পারেনি।
