ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকদের কর্মবিরতি
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হসপাতালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলা বিএমএ -এর ডাকে দুই ঘণ্টা কর্মবিরতি করেছেন চিকিৎসকরা।
শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মবিরতি চলাকালে জেলার সরকারি ও বেসরকারি কোনো হাসপাতালে কাজ করেননি চিকিৎসকরা, শুধু জরুরি বিভাগ খোলা ছিল।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএমএ এর সাধারণ সম্পাদক আবু সাঈদ জানান, শুক্রবার সন্ধ্যায় চাঁদার দাবিতে একদল যুবক জেনারেল হাসপাতালে সন্ত্রাসী হামলা চালায়। এর প্রতিবাদে তারা এ কর্মবিরতি পালন করেন।
