২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ সাবেক শিবিরকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এক কর্মীকে  ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 04:14 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শুক্রবার রাতে বাকলিয়া থানার আবদুল লতিফ হাট সংলগ্ন ইউসুফ সওদাগরের বাড়ির সামনে থেকে গিয়াস উদ্দিনকে (৩৭) গ্রেপ্তার করা হয়।

তার সঙ্গে আলাউদ্দিন (২৮) ও নাজিম উদ্দিন (৩২) নামে আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনই গিয়াসের সহযোগী বলে জানান বাকলিয়া থানার ওসি মো. মহসিন।

তিনি বলেন, এই তিনজনের কাছে ১৪০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

“গিয়াসের শরীর তল্লাশি করে ৬০টি, আলাউদ্দিনের কাছ থেকে ৬০টি, নাজিমের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।”

গিয়াসের বিরুদ্ধে বাকলিয়া থানায় ছয়টি মামলা রয়েছে বলে ওসি জানান। এর মধ্যে হত্যার অভিযোগের পাশাপাশি মাদক মামলাও রয়েছে।

ওসি জানান, গিয়াস আগে ছাত্রশিবিরে যুক্ত ছিলেন।