২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে দুর্ঘটনায় সাবেক অধ্যক্ষ নিহত

চট্টগ্রামের হাটহাজারী কলেজের এক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 02:23 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ভুইয়া জানান, শনিবার সকালে হাটহাজারী সদরের মেডিক্যাল গেইট এলাকায় অটোরিকশার ধাক্কায় মারা যান এ এম এম ওবায়দুল্লাহ (৭৫)।  

নিহত ওবায়দুল্লাহ হাটহাজারী কলেজের অধ্যক্ষ পদ থেকে ২০০৫ সালে অবসর নেন। ৩০ বছর ধরে ওই কলেজে শিক্ষকতা করেন তিনি।  

তার ছোটভাই ডা. শফী জানান, দুর্ঘটনায় আহত হবার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার ভাইয়ের মৃত্যু হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে বাড়ির সামনেই রাস্তা পার হতে গিয়ে একটি অটোরিকশা তাকে (ওবায়দুল্লাহ) ধাক্কা দিয়ে চলে যায়। দ্রুত তাকে হাটহাজারী স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।  

অটোরিকশাটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা আবুল কাশেম।