২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম হত্যায় গ্রেপ্তার আরো ২

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় জড়িত অভিযোগে আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 08:04 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

এরা হলেন আনোয়ার হোসেন ও আলা উদ্দিন। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার রয়েছেন আট জন।

শুক্রবার ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে ২৩ জনকে আটক করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদ শেষে ছয়জন বাদে বাকিদের ছেড়ে দেয়া হয়।

মঙ্গলবার ফেনী শহরে প্রকাশ্যে গুলি চালানোর পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয় একরামকে।

ফেনী পুলিশ সুপার পরিতোষ ঘোষ সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মধুয়া এলাকা থেকে আনোয়ার হোসেন ও শর্শদি এলাকা থেকে আলা উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের জিঙ্গাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের হেফাজতের আবেদন করা হলে আদালত তা নাকচ করে তাদের করাগারে পাঠানোর আদেশ দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে যেকোনো সময় যে কাউকে জিঙ্গাসাবাদ করা হবে। সেটা বর্তমান সাংসদ কিংবা সাবেক সাংসদ যেই হোক না কেন।

তদন্তের সার্থে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অপরগতা প্রকাশ করেন।

এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ২৩ জনকে আটক করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদ শেষে ছয়জন বাদে বাকিদের ছেড়ে দেয়া হয়েছে।

এই ছয়জনের মধ্যে দুজনকে হত্যা মামলায় এবং বাকি চারজনকে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।