২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাত হিযবুত কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 06:52 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শুক্রবার দুপুরে আন্দরকিল্লা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) শাহ আব্দুর রউফ জানান।

গ্রেপ্তাররা হলেন- ওয়াহিদ (২২), নাজমুল (২৬), মীর্জা মো. সাঈম (২৮), মো. হাসান (২৬), শাহাদাৎ হোসেন (১৯), মো. রাসেল (২৩) ও মোবারক হোসেন (১৮)।

সহকারী কমিশনার রউফ বলেন, দুপুরে নামাজ শেষে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকায় মিছিল করার প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি ব্যানার ও কিছু প্রচারপত্র জব্দ করা হয়।

কোতোয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান, গ্রেপ্তারদের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবং তিনজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।