সোনাইমুড়িতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
নোয়াখালীর সোনাউমুড়ি উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ভ্যান চালক নিহত হয়েছেন, আহত হন অন্তত ১০ জন।
শুক্রবার দুপুরে আমিশাপাড়া বাজারে এ সংঘর্ষে নিহত জাবের (৪২) সুবর্ণচর উপজেলার প্রয়াত মন্তাজ মিয়ার ছেলে।
এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন আমিশাপাড়া বাজারে জড়ো হলে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এ সময় ভ্যানগাড়ি চালক জাবের গুলিব্ধি হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, বড় ধরনের সহিংসতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত জাবের কয়েক বছর ধরে আমিশাপাড়া এরাকায় এটি ভাড়া বাড়িতে থেকে আসছিলেন।
