ঝিনাইদহে প্রবাসী খুন
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক প্রবাসীকে খুন করেছে দুর্বৃত্তরা।
মহেশপুর থানার ওসি শাহাজাহান আলি জানান, মালয়েশিয়া প্রবাসী রাজ্জাক মাস ছয়েক আগে বাড়িতে আসেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে গ্রামের মাঠে লাশ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়।
রাজ্জাককে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বৃহষ্পতিবার রাতের কোনো এক সময় তাকে খুন করা হয়েছে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।
