২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাক ও আটোরিকশার মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আরো দুজন আহত হয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 09:10 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

নিহত তরুণী তন্ত বাই (৬৫) অটোরিকশার যাত্রীর ছিলেন। তিনি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের গান্ধিছড়া চা বাগানের বাসিন্দা।

আহত আটোরিকশা চালক ইয়াসিন মিয়া (৩৮) ও যাত্রী হরিপদ দেবকে (৪০) মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা বাগানের লছনা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল জানান, শ্রীমঙ্গল থেকে একটি ট্রাক হবিগঞ্জের মিরপুরে যাচ্ছিল। পথে সাতগাঁও লছনা বাজার এলাকায় বিপরীতমুখী অটোরিকশাকে চাপা দেয় সেটি।

এতে ঘটনাস্থলে তন্ত মারা যান এবং সঙ্গী দু যাত্রী আহত হন।

পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।