২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে শ্রীলঙ্কার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ডাব্লিউ এ সারথ কুমারা ওয়েরাগোদা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 07:52 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে তাদের এ সাক্ষাৎ হয় বলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

দুই দেশের সম্পর্ক উন্নয়নে সারথ কুমারা ওয়েরাগাদার ভূমিকার প্রশংসা এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসেকে শুভেচ্ছা জানান তিনি।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলেও আবদুল হামিদ আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি এ সময় স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে তার শ্রীলঙ্কা সফরের কথাও তুলে ধরেন।

শ্রীলঙ্কার রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য আবদুল হামিদকে ধন্যবাদ জানিয়ে বলেন,“বাংলাদেশ-শ্রীলঙ্কা একই সংস্কৃতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে একই ধরনের মত প্রকাশ করে।”

বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।