২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

গুলিতে আহত শিবলু নিহতের ঘটনায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু ও আবু সাঈম শান্তকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 05:15 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

আটক আবু সাঈম শান্ত শিবলুর বন্ধু। তিনি সাংবাদিকদের বলেন, “হঠাৎ শিবলু আমাকে ফোন দিয়ে বলে, ‘দোস্ত আমি খাম (আহত) হয়েছি। তুই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আয়।’

“সেখানে গিয়ে দেখি, শিবলু মারা গেছে।”

বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, গুলির ঘটনা চেয়ারম্যান রিজুর মহাস্থানের পুরানো বাড়িতে ঘটে।

“তবে অস্ত্রটা কার ছিল, কীভাবে ঘটনা ঘটলো তা জানার জন্য এই দুই জনকে আটক করা হয়েছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন, রিজুর অস্ত্রটি হাতে নিয়ে দেখার সময় হঠাৎ করে ট্রিগার চাপ লাগলে পরপর দুটি গুলির ঘটনা ঘটে।

ওই গুলিতে শিবলু আহত হলে তাকে চিকিৎসার জন্য জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন যুবক দিয়ে পাঠানো হয়। তারা শিবলুকে জরুরি বিভাগে ভর্তি করে দিয়ে চলে আসে।

এদিকে রিজুকে আটকের ঘটনায় বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান এলাকায় বিকাল সাড়ে ৫টা সড়ক অবরোধ করা হয়।