২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় অজ্ঞাত তরুণী উদ্ধার

কুষ্টিয়ার খোকসায় অজ্ঞাতনামা অসুস্থ্ এক তরুণীকে উদ্ধার করে করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 04:48 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

খোকসা থানার ওসি জালাল উদ্দিন জানান, বুধবার রাত সাড়ে ১০টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় অসংলগ্নভাবে কথা বলায় তাকে মানসিক রোগী বলে সন্দেহ হয়। তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আনুমানিক ১৭ বছর বয়সী এই তরুণী কথা বলতে পারলেও নিজের নাম ঠিকানা বলতে পারছে না বলে জানায় পুলিশ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সালাম মুকুল বলেন, “তরুণীটি স্পষ্ট করে কোন কিছুই বলতে পারছে না।

“সে মানসিকভাবে ভয়ের মধ্যে আছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।”

তবে সুস্থ্য হয়ে উঠলে তার পরিচয় জানা যাবে বলে মনে করেন তিনি।