বরগুনায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
বাবাকে হত্যার দায়ে ছেলেসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরগুনার একটি আদালত।
বৃহস্পতিবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নে জয়নাল মীরের ছেলে মীর আবু সালেহ ও তার ছোট ভাই মীর হাবিবুর রহমান।
সেইসঙ্গে আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।
মামলার বরাত দিয়ে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ভূবন চন্দ্র হাওলাদার জানান, শাসন করায় ২০০৪ সালের ২২ ডিসেম্বর বাবা জয়নাল মীরকে মারধর করে আবু সালেহ। এসময় মারামারি না থামিয়ে হাবিব মীর বড়ভাই জয়নালের মাথায় লাঠি দিয়ে আঘাত করে।
এতে অতিরিক্ত রক্তক্ষরণে জয়নাল মারা যান। এ ঘটনায় জয়নালের স্ত্রী সাহারা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
