২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানের চুক্তির মেয়াদ বেড়েছে

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান এ কে এম ফজলুর রহমানের চুক্তির মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 11:43 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত সাবেক বিচারপতি ফজলুর রহমানের চুক্তির মেয়াদ আগামী ১৪ জুলাই থেকে এক বছরের জন্য বাড়ানোর আদেশ জারি করেছে।

গত বছরের ১০ জুলাই ফজলুর রহমান প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান।

রাশিয়ান ফেডারেশনে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হকের চুক্তির মেয়াদও আগামী ৪ জুন থেকে এক বছরের জন্য বাড়িয়েছে সরকার।

গত বছরের ৪ জুলাই সাইফুল হক রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।