২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নারী সংগঠক প্রণতি দস্তিদারের প্রয়াণ

কমিউনিস্ট পার্টি ও ওর্য়াকার্স পার্টির প্রয়াত নেতা শরদিন্দু দস্তিদারের স্ত্রী চট্টগ্রামের নারী সংগঠক প্রণতি দস্তিদার আর নেই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 10:01 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

যুব মৈত্রী চট্টগ্রামের সভাপতি শরীফ চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা জানানো হবে। এরপর সকাল ১১টায় নগরীর বলুয়ার দীঘির পাড় মহাশশ্মানে তাকে শেষকৃত্য হবে।

প্রণতি দস্তিদার ১৯৩১ সালের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন।

১৯৫১ সালে শরদিন্দু দস্তিদারের সঙ্গে বিয়ের পর তিনি কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ও সংগঠক হয়ে উঠেন।

পাকিস্তান আমলে স্বৈরশাসন বিরোধী আন্দোলনে তিনি কয়েক দফা গ্রেপ্তার হন। নারী অধিকার আদায়ে বিভিন্ন সময়ে রাজপথের সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

তার মৃত্যুতে চট্টগ্রাম জেলা ওর্য়ার্কাস পার্টি, জাতীয় শ্রমিক ফেডারেশন, যুব মৈত্রী, ছাত্র মৈত্রীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।