২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বাস ফুটপাতে, আহত ২২

চুয়াডাঙ্গা সদরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়ায় অন্তত ২২ জন আহত হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 08:44 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনায় আহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মুন্সি আসাদুজ্জামান জানান, মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী একটি বাস ভালাইপুর বাজার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ফুটপাতের কয়েকজনকে চাপা দিয়ে ভালাইপুর বাজার জামে মসজিদে ধাক্কা দেয়।

আহতদের মধ্যে রয়েছেন সদরের আলুকদিয়া হুচুকপাড়ার ইছাহাক হোসেন (৬০), আলুকদিয়া ঝোড়াঘাটার রিফাত হোসেন (১২), দামুড়হুদার গোপিনাথপুরের শহীদুল ইসলাম (৩০), দলকালক্ষ্মীপুরের কাবিল উদ্দিন (২৮), কালিয়াবকরি গ্রামের বঙ্গা হালদার (৩০), আলমডাঙ্গার গোকুলখালীর বাবুল হোসেন (২৮), ভালাইপুর গ্রামের মিনারুল হক (২৮), চিৎলা কুলপালা গ্রামের জাকির হোসেন (৩২) এবং মেহেরপুরের দরবেশপুর মাদরাসাপাড়ার তালু মিয়া (৩৫)।