রাজশাহীতে ৩টি পিস্তলসহ যুবক আটক
রাজশাহী মহানগরীর কাটাখালি থেকে তিনটি পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে য় কাটাখালি এলাকায় রাজশাহী থেকে পুঠিয়া যাওয়ার সময় মনসুরের মোটরসাইকেল থামায় এবং তার ব্যাগ তল্লাশি করে পুলিশ।
এ সময় তার ব্যাগে কালো টেপ মোড়ানো তিনটি বিদেশি পিস্তল ও তিনটি ম্যাগজিন পাওয়া যায়।
ওসি আরো জানান, মতিহার থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনসুর নিজেকে অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছেন।
