২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

চট্টগ্রামের রাউজানে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 06:14 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার দুপুরে উপজেলার পৌর সদরের জগৎমল্ল পাড়ার ডাবুয়া খালে লাশটি পাওয়া যায়।

রাউজান থানার ওসি প্রদীপ দাশ জানান, ৫০-৫৫ বছর বয়সী এ নারীর পরনে সাদা কাপড় রয়েছে।

লাশটি গলে বিকৃত হয়ে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা বোঝা যায় না, বলেন ওসি প্রদীপ।