২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে চরমপন্থী পরিচয়ে চাঁদা চেয়ে হুমকি

ফরিদপুরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 08:38 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

এসব হুমকির কারণে গত কয়েকদিনে থানায় একাধিক সাধারণ ডায়েরি করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান, চাঁদা চাওয়ার বিষয়টি পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে, শিগিগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

বোয়ালমারীর সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্য্য বলেন, সোমবার বাংলালিংক নম্বর থেকে (০১৯৫৪ ৯২৫৮১৮) চরমপন্থী দলের সদস্য পরিচয় দিয়ে তার কাছে চাঁদা দাবি করা হয়।

এই ঘটনায় বোয়ালমারী থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন তিনি। 

বোয়ালমারী এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, শুক্রবার সোয়া দুইটার দিকে আজিজ পরিচয় দিয়ে বাংলালিংকের একটি নম্বর থেকে ফোন করে (০১৯৫ ২৮৫৬১৫৯) চাঁদা দাবি করা হয়।

তিনি বলেন, এ সময় আজিজ নিজেকে জনযুদ্ধ সংগঠনের সদস্য দাবি করে বলেন, তাদের প্রচুর অর্থের প্রয়োজন।

“তাই দুই একদিনের মধ্যে টাকা দিবি, অন্যথায় জীবন থাকবে না।”

একই ধরনের অভিযোগ করেছেন বোয়ালমারী এলজিইডির প্রকৌশলী মো. আজাহুরুল ইসলাম, সদরপুর এলজিইডির প্রকৌশলী নিজামউদ্দিন, ভাঙ্গা এলজিইডির প্রকৌশলী রুহুল ইসলাম এবং নগরকান্দা এলজিইডির প্রকৌশলী রেজাউল করিম।

জেলার ভাঙ্গার মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা সাইফুল আলম, বোয়ালমারীর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালালউদ্দিন আহমেদ, মৎস্য কর্মকর্তা নওশের আলী ও দেব দুলাল সাহা জানিয়েছেন, তাদের কাছেও চাঁদা দাবি করে ফোন করা হয়েছে।