কুমিল্লায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
কুমিল্লার চান্দিনা উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের সেপটি ট্যাংকে নামার পর ‘বিষাক্ত গ্যাসে’ দুই শ্রমিকরে মৃত্যু হয়েছে।
চান্দিনা থানার ওসি গোলাম মোর্শেদ জানান, আব্দুর রশিদের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে বাঁশের খুঁটি সরানো জন্য নির্মাণ শ্রমিক কালা চাঁন ট্যাংকের ভেতরে নামেন। সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করতে গিয়ে জব্বার মিয়াও জ্ঞান হারান।
খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান জানান, ওই সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।
