কামারখন্দের চেয়ারম্যান আ. লীগের
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল মতিন চৌধুরী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত ফারজানা রাত ৯টায় ফল ঘোষণা করেন।
মতিন চৌধুরী পেয়েছেন ২৬,৫৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল আজিজ সরকার পেয়েছেন ১৬,১১০ ভোট।
