২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানচাপায় পথচারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে এক যুবক নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 05:58 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

রোববার দুপুরে মহাসড়কের জোড় আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হাসান ওরফে খোকন সীতাকুণ্ড উপজেলার ঘোড়ামারা গ্রামের বাসিন্দা হারেছ আহমদের ছেলে। তিনি রড উৎপাদনকারী প্রতিষ্ঠান কেএসআরএমের গাড়ির চালক ছিলেন।

হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির পরিদর্শক জিল্লুর রহীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত উঠে পথচারী হাসানকে চাপা দিলে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানসহ চালককে আটক করেছে বলে জানান জিল্লুর।