২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিষ্টির প্যাকেটে অস্ত্র

নাটোরে যাত্রীবাহী বাসের ছাদে মিষ্টির প্যাকেট থেকে দুটি অগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 05:57 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

গোপন সংবাদ পেয়ে রোববার বিকালে একডলা এলাকায় র‌্যাব-৫  এ অভিযান চালায়।  

র‌্যাব-৫ (রাজশাহী) এর মেজর পাভেল জানান, বেলা ৩টার দিকে একডালা এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা অনিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়্

এ সময় বাসের ছাদে রাখা একটি মিষ্টির প্যাকেটে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।

মেজর পাভে বলেন, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রের মালিক সটকে পড়েছে। এ ব্যাপারে নাটোর সদর থানায় মামলা হয়েছে।