জামালপুরে অগ্নিকাণ্ডে বাড়ি ভস্মীভূত
জামালপুর সদরে আগুনে একটি বাড়ি পুড়ে গেছে।
রোববার দুপুরে দাপুনিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডে জাহাঙ্গীর আলম সুজনের বাড়ির সবকিছু পুড়ে গেছে বলে জানান তিনি।
সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস কর্মীরা একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন গৃহকর্তা জাহাঙ্গীর।
