২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ঘের ব্যবসায়ীর লাশ উদ্ধার

খুলনার ফুলতলা উপজেলায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুরিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 11:39 AM

Updated : 22 Aug 2022, 06:18 PM

রোববার সকালে বেগুনবাড়িয়া গ্রামে নিজের মাছের ঘেরের কাছ থেকে আব্দুল কুদ্দুস শেখের (৩৮) লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের বরাত দিয়ে ফুলতলা থানার ওসি মো. ইলিয়াছ ফকির জানান, কুদ্দুস শেখ শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিজের ঘেরে যান। রোববার সকালে ঘেরের পাশে তার লাশ পাওয়া যায়।

লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রাতের যে কোন সময় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে।

লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।