২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জামায়াতের ৪ নেতাকর্মী আটক

নাশকতার অভিযোগে বরিশাল জেলা জামায়াতে ইসলামীর পশ্চিমাঞ্চলের সেক্রেটারিসহ চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2014, 10:54 AM

Updated : 22 Aug 2022, 06:18 PM

শনিবার রাত সোয়া ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়ক এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলা জামায়াতের পশ্চিমাঞ্চলের সেক্রেটারি আজিজুর রহমান ওয়ালিদ বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।

আটক অন্য তিন জনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিমান বন্দর থানার এসআই আবুল খায়ের জানান, বিভাগের ছয় জেলায় জামায়াতের ডাকা রোববারের আধাবেলা হরতালে নাশকতা পরিকল্পনার বৈঠক হচ্ছে- এমন খবর পেয়ে ওয়ালিদের ভাড়া বাসায় অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়।

ওয়ালিদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি, হামলা-ভাংচুর, সরকারি কাজে বাধা দেয়া, যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান এসআই খায়ের।