সাত লাখ জন্মনিয়ন্ত্রণ বড়িসহ নারী গ্রেপ্তার
সাত লাখের বেশি জন্ম নিয়ন্ত্রণের বড়িসহ এক নারীকে কক্সবাজারের উখিয়া থেকে আটক করেছে বিজিবি।
শনিবার বেলা ২টায় উপজেলার পুতুইয়া পাড়ার ছৈয়দ আলমের বাড়িতে অভিযান চালিয়ে রাবিয়া খাতুনকে( ৫০) আটক করা হয়। রাবিয়া ওই বাড়ির মালিক আলমের স্ত্রী।
পরে সংশ্লিষ্ঠ আইনে মামলা করে রাবিয়াকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি ১৭ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, বিজিবির নিয়মিত টহল দল রাবিয়ার কাছ থেকে সাত লাখ ৪৩ হাজার ৯৬০টি জন্ম নিয়ন্ত্রণ বড়ি উদ্ধার করে।
এসব বড়ি মিয়ানমারে পাচারের জন্য মজুদ করা হয়েছিল বলে জানান বিজিবি কর্মকর্তা।
