প্রতি গ্রামে পশু প্রজনন কেন্দ্র হবে
প্রতিটি গ্রামে গবাদি পশুর কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হক।
শনিবার রাঙামাটিতে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও জেলেদের ভিজিএফ কার্ড বিতরণ অনুষ্ঠোনে তিনি বলেন, এক হাজার কোটি টাকার এই প্রকল্পের বাস্তবায়ন কাজ এ বছরই শুরু হবে। এতে দেশে দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব হবে।
বর্তমানে দেশে ৮২ শতাংশ দুধের ঘাটতি রয়েছে বলে জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রসাশক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা প্রমুখ।
