২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে শিয়াল মারার ফাঁদে শিশুর মৃত্যু

নীলফামারীতে শিয়াল মারার জন্য বিদ্যুতায়িত করা কাঁটাতারের বেড়ায় স্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 05:33 PM

Updated : 22 Aug 2022, 06:17 PM

শনিবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজিব গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হাসান আলী (৭) ওই গ্রামের কৌশিক মিয়ার ছেলে।

কিশোরীগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা জানান, গ্রামের মতিউর রহমান মিতু শিয়ালের হাত থেকে খামারের হাঁস-মুরগি বাঁচানোর জন্য কাঁটাতারের বেড়ায় বিদ্যুতের সংযোগ দেন। সকাল ১০টার দিকে হাসান ওই খামারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনার প্রতিবাদে খামার মালিকের বিচার দাবি করে এলাকায় বিক্ষোভ করেছে এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, খামারের মালিক মতিউর রহমান তার খামারে বিদ্যুতের সংযোগ দিলেও এ সম্পর্কে এলাকার মানুষকে সতর্ক করেনি।